রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলে ধেয়ে আসা শক্তিশালী ঝড় হেনরির কারণে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে নিউ ইংল্যান্ড এলাকায় আঘাত হানতে যাওয়া এটি প্রথম ঘূর্ণিঝড়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রোববার আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, শুক্রবার রাত কিংবা শনিবার হেনরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা।

এই রাজ্যে পার্ক ও বিচসমূহ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকা লাগতে পারে বলে গভর্ণরের কার্যালয় থেকে বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, ঘণ্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নিউইয়র্ক ও পাশের নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাবে এবং এ সময় কিছু এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

হারিকেন সেন্টার আরো বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। হারিকেন বব ১৯৯১ সালে সর্বশেষ নিউ ইংল্যান্ডে আঘাত হানে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com