রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৭৭ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গতকাল শনিবার মারা গিয়েছিল ১৪ জন।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া তিনজনই ময়মনসিংহের। তারা হলেন- ময়মনসিংহ সদরের মানিক (৬০), আয়শা সুলতানা সোমা (৫০) ও গফরগাঁওয়ের মোছা. মুরশিদা (৬০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোণার দুজন ও টাঙ্গাইলের একজন রয়েছেন। তারা হলেন-ময়মনসিংহ সদরের কামরুন্নাহার (৫৫), নাজমুননাহার (৫৫), লালমিয়া (৬৫), ঈশ্বরগঞ্জের সাহেরা খাতুন (৫০), আনিসুজ্জামান (৩৭), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুণ বিশ্বাস (৪৫), নেত্রকোনা সদরের রোকেয়া (৭৫), নেত্রকোনার আটপাড়ার রইছ মিয়া (৭০) ও টাঙ্গাইল সদরের মো. খালেক (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ২৩৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৯ রোগী। নতুন শনাক্ত ১২৮ জন ও ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। ওয়ান স্টপ ফ্লুকর্নারে গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ৮৬ জন ও টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭০৯ নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৬.০৭ শতাংশ এবং এর আগের দিন ২০ আগস্ট ১৫.৪০ শতাংশ ছিল বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডা. খায়রুল ইসলাম সিজার জানান, আজ সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ১১ জনসহ মোট ১৫ জন। নতুন ভর্তি হয়েছে তিনজন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com