বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ব্রাজিলসহ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার দল ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২০৪ বার

করোনার কারণে স্থগিত ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সব খেলা। আগামী সেপ্টেম্বর থেকে যা শুরু হতে যাচ্ছে।  কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে আগামী ৩, ৬ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ের এই তিন ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন পাওলো দিবালা, জেরোনিমো রুলি, হুয়ান ফয়েথ এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। তবে চোটের কারণে নেই মাওরো ইকার্দি, লুকাস আলারিও।

কোপা আমেরিকা জয়ের পর মাঠে ফিরেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সের্হিও আগুয়েরো, লাওতারো মার্তিনেজ ও পাওলো দিবালা। হাঁটুতে অস্ত্রপচারের কারণে এই দিন ম্যাচ থেকে ছিটকে গেছেন আলবিসেলেস্তেদের গোলরক্ষক অগুস্তিন মার্চেসিনও।

তবে চোট সেড়ে ফিরেছেন পাওলো দিবালা। মার্চেসিন না থাকলেও কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ তো আছেনই।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল

এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, গঞ্জালো মন্টিল, নাহুয়েল মলিনা লুসেরো, জার্মেই পেজ্জেলা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস একোনা, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি লো সেলসো, অ্যানজেল ডি মারিয়া, অ্যানজেল কোরেয়া, আলেজান্দ্রো গোমেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া, এমিলিয়ানো বোয়েন্দিয়া, লতারো মার্টিনেজ, লিওনেল মেসি, পাওলো দিবালা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com