বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ইমরান খানের মতো অধিনায়ক হতে চান বাবর আজম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার

এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। তিন সংস্করণেই পাকিস্তান দলের অধিনায়ক তিনি। তার ওপর অগাধ আস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

সেই আস্থার প্রতিদানও দিয়ে আসছেন বাবর। যদিও মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলেন তিনি। তবে অধিনায়ক হিসেবে নিজেকে আরও সুসংগঠিত করতে চান তিনি। এ ক্ষেত্রে স্বদেশি কিংবদন্তি অধিনায়ক ইমরান খানকে আইডল হিসেবে মানেন বাবর।  ইমরান খানের পদাঙ্ক অনুসরণ করে দলকে এগিয়ে নিতে চান।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকউইককে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের প্রশংসা করলেন বাবর আজম।

বললেন, ‘অধিনায়ক হলেন তিনি, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিটি খেলোয়াড় অধিনায়কের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে। একজন দুর্দান্ত অধিনায়কই পারে দলের জয়ে সেরা ভূমিকা রাখতে। যে কারণে দলের ভালো হয় এমন সব ক্ষেত্রে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই।’

এমন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বকাপজয়ী স্বদেশি সাবেক অধিনায়ক ইমরান খানকে অনুসরণ করবেন বলে জানান বাবর আজম।

বলেন, ’অধিনায়ক হিসেবে আমি ইমরান খানকে আমার আইডল মনে করি। আমি তার মাঠে আগ্রাসী মনোভাব ও খেলায় নেওয়া সব সাহসী সিদ্ধান্তগুলোর বিষয়ে শুনেছি। আমি সবসময়ই তার মতো অধিনায়ক হতে চাই।’

প্রসঙ্গত চার টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান তাদের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে। কিংস্টনে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১০৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে সমতা এনেছে ১-১-এ। প্রথমটিতে ১ উইকেটে হেরেছিল বাবর আজমের দল।

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com