বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে : বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৩০ বার

কাবুল বিমানবন্দরে আবারও হামলা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  আজ রোববার এই হামলা হতে পারে-এমন তথ্য মার্কিন সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ফের হামলার ব্যাপারে নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে মার্কিন বাহিনীর কাছে। তাই আফগান ভূখণ্ডে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাবুল বিমানবন্দরে ফের হামলার হুমকিসহ দেশটির সার্বিক পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখনও অনেক বেশি। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা আমাকে জানিয়েছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে ফের হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।’

এদিকে, তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর এখনও প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তারা ইতোমধ্যেই কাবুল ছেড়ে গেছেন। সেখান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে একসঙ্গে কাজ করে যাচ্ছে ন্যাটোসহ ইউরোপের নানা দেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com