বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিপক্ষের গোলরক্ষকের আবদার মেটালেন মেসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২০৬ বার

পিএসজির জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। লিগ ওয়ানের ক্লাব রেঁসের বিপক্ষে মেসির অভিষেক ঘিরে উত্তেজনা ভরপুর ছিল মাঠে। প্রতিপক্ষের মাঠে অভিষেক হওয়ার পর প্রতিপক্ষের ভালোবাসায় স্নিগ্ধ হয়েছেন লিও।

গতকাল রোববার রাতে স্তাদ অগোস্ত-দোলন স্টেডিয়াম ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মেসিকে মাঠে নামায় পিএসজি। এরপরই মেসি-মেসি চিৎকারে ফেটে পড়ে স্টেডিয়াম। প্রথম ম্যাচে খুব একটা চমকপ্রদ কিছু করতে না পারলে অভিষেক দারুণ হয়েছে তার।

ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের ফুটবলারদের মেসির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। এ সময় মেসির কাছে একটি আবদার নিয়ে আসেন রেঁসের সার্বিয়ান গোলকিপার প্রেদ্রাগ রাইকোভিচ। তার আবদারও মিটিয়েছেন মেসি।

রাইকোভিচ খুব করে চেয়েছিলেন তার ছেলেকে কোলে নিয়ে যেন একটি ছবি তোলেন মেসি। শিশু পুত্রের জন্য বাবার এমন আবদারে সাড়া দিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com