বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক ও সোহান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২০৪ বার

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। আর সব ম্যাচই মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হবে।

সিরিজ সামনে রেখে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন তামিম, মুশফিক ও লিটন। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজের বিপক্ষে খেলা একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত।

প্রশ্ন উঠেছে— নিউজিল্যান্ড সিরিজে উইকেট সামলাবেন কে? অভিজ্ঞ মুশফিক নাকি তার অনুজ সোহান?

মুশফিকের ফেরায় জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়ন্টি সিরিজে দক্ষতার সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান কি বাদ পড়বেন?

সোমবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি জানান, লিটনকে এ সিরিজে গ্লাভস হাতে দেখা যাবে না। পাঁচ ম্যাসের শুরুর দুই ম্যাচ কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচে কিপিং করবেন অভিজ্ঞ মুশফিক। এই চার ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় শেষ ম্যাচের উইকেটরক্ষক নির্বাচন করবে টাইগার টিম ম্যানেজমেন্ট।

ডমিঙ্গো বললেন, ‘হ্যাঁ, এই সিরিজে আমাদের তিনজন উইকেটকিপার আছে। তাই এই কিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করছি। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেব। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবে এটাই সিদ্ধান্ত।’

ওই দুই ম্যাচে কি মুশফিক খেলবেন না?

ডমিঙ্গো বললেন, ‘মুশফিকের ব্যাপারে যে সিদ্ধান্ত, সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতেই সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। ম্যাচের মিডল ওভারগুলোতে এক-দুই রান নিতে পারে। সে একজন ভালো ম্যাচফিনিশার। তাকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com