শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

স্কুল খোলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২১৪ বার

কোভিড ১৯-এর টিকা দেওয়ার অগ্রাধিকার গ্রুপে শিক্ষক এবং স্কুল কর্মচারীদের রাখতে হবে, যেন ইউরোপ ও মধ্য এশিয়ার স্কুলসমূহ খোলা রাখা যায়। গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

উভয় সংস্থা বিবৃতিতে বলেছে, মহামারীর মধ্যেও স্কুলগুলো খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য জাতীয় টিকাদান পরিকল্পনায় অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষকসহ স্কুল কর্মচারীদের।

বিবৃতিতে আরও বলা হয়, অধিক সংক্রামক করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়া সত্ত্বেও গ্রীষ্মকালীন ছুটি শেষে পুনরায় খুলে দেওয়া স্কুলগুলো যেন আবার বন্ধ করতে না হয়। ক্লাসরুমভিত্তিক পাঠদান যেন কোনোক্রমেই বিঘিœত না হয়। ডব্লিউএইচওর ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লগ বলেন, শিশুর শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দক্ষতার জন্য স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুখী ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে স্কুলের সহায়ক ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন. মহামারীর ইতিহাসে শিক্ষায় সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে। বিবৃতিতে উভয় সংস্থা ১২ বছরের অধিক বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছে। এ ছাড়া মহামারীকালে স্কুলের পরিবেশ উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেছে। খবর বাসস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com