শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভয়াবহ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে আফগানিস্তান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার

আগামী এক মাসের মধ্যে আফগানিস্তান তীব্র খাদ্য সংকটে পড়তে পারে- এমন হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। দেশটিতে প্রতি তিনজনে একজনকে ক্ষুধার্ত থাকতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার আফগানিস্তানে মানবিক পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ।

রমিজ অলকবারভের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল–জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে অর্ধেকের বেশি শিশু খাদ্য সংকটে রয়েছে। পরের বেলার খাবার সংগ্রহের জন্য তাদের কষ্ট করতে হচ্ছে।

আল–জাজিরার খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে খাবারের দাম ৫০ শতাংশ বেড়েছে। আর পেট্রলের দাম বেড়েছে ৭৫ শতাংশ। জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ বলেন, বেশির ভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে। সরকারি সেবাগুলো অকার্যকর রয়েছে। সরকারি চাকরিজীবীরা বেতন পাচ্ছেন না।

এদিকে, তালেবানরা আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। তবে তাদের সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনো প্রশ্নের সম্মুখীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com