শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

অন্য দেশে খোঁজ নিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ বার

বিশ্বের অন্য দেশে খোঁজ নিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় দেশের সব মেডিকেল কলেজ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল সংশ্লিষ্ট সকল কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটামুটি এ মাসের ১৩ তারিখ থেকে সশরীরে ক্লাস নেওয়া হবে। দু-একদিন এদিক-ওদিক হতে পারে।

তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে।’

মেডিকেলে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে জাহিদ মালেক বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের স্বশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর। এ সময় অন্য দেশে খোঁজ নিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদকে জানিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরে কয়েক ধাপে তা আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com