বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পাকিস্তান ওয়ানডে দলে চার নতুন মুখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ বার

চার নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে তিন ম্যাচের সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষনা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া চার খেলোয়াড়- মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, শাহনওয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। তবে দলে সুযোগ হয়নি সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শোয়েব মাকসুদের। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারনে দলে নেই হারিস। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন তারা।

দল নিয়ে প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘আইসিসি সুপার লিগের অংশ হওয়ায়, সিরিজটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা সেরা দলটিই বেছে নিয়েছি। তরুণ-অভিজ্ঞদের সংমিশ্রনে ভারসাম্যপুর্ন দল গঠন করা হয়েছে।’

দীর্ঘ ১৮ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ওয়ানডে ও পরে টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১৯ ও ২১ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

বাংলাদেশের বিপক্ষে চলমান পাঁচ টি-টুয়েন্টি সিরিজ শেষ করে আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ড।

পাকিস্তান ওয়ানডে দল : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, সাদ শাকিল, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মাহমুদ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com