বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়, অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯২ বার

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনায় অস্ত্রসহ চারজন জঙ্গিকে আটক করেছে র‍্যাব। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৪-এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হান্নানুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আটক চারজনের নাম-পরিচয় জানা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com