বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অন্য রকম সেঞ্চুরির সামনে রিয়াদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কখনো সেঞ্চুরির দেখা পাননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অন্য রকম এক সেঞ্চুরির ধারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে তৃতীয় ম্যাচেই দারুণ এক সেঞ্চুরিতে নিজেকে রাঙাবেন রিয়াদ। টস করতে নামলেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়বেন তিনি।

ক্রিকেটের এই সংস্করণে খেলা ক্রিকেটারদের মধ্যে বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন রিয়াদ। শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), রোহিত শর্মা (১১১), এউইন মরগ্যান (১০৭), কেভিন ও’ব্রায়েন (১০৩), মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলরদের (১০২) মধ্যে তিনিও একজন হতে যাচ্ছেন।

লাল-সবুজের জার্সি গায়ে ২০০৭ সালের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের পথ চলা শুরু রিয়াদের। এ ফরম্যাটে টানা খেলেছেন তিনি। তার অভিষেকের পর বাংলাদেশ খেলেছে ১০৮ ম্যাচ। মাহমুদউল্লাহ ছিলেন ৯৯টিতে। দেশের হয়ে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬ ম্যাচ খেলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com