শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার

মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী ও মৃত্যু সংখ্যা।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৬০ হাজার ৭২৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ২ লাখ ২৩ হাজার ৮৭৪ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৪২ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৩৮৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৫ হাজার ৮৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪৮ হাজার ১০৬ জন।

অপর দিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৩৬২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৬০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শনিবার পর্যন্ত মোট ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জনে।

বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে। গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৪৩ জনের।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। দেশে সুস্থতার হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ১ মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com