বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

২৬৫ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১ বার

ডেঙ্গু জ্বরে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২৩২ জন। সেপ্টেম্বরের ৪ দিনে ১১৪৫  জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে  ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।  গত জুলাই মাসে ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৭৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন  ১ হাজার ১৩৭জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৩৬ জন।  চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার  ৫০১ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com