বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১২৯ রান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৮ রান করেছে কিউইরা। টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। আর তা বাস্তবে রূপ দিয়ে টাইগারদের চাই ১২৯ রান।

সিরিজ বাঁচাতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় দলীয় ১৬ রানে। ফিন অ্যালেনকে ফেরান মোস্তাফিজুর রহমান। ১০ বলে তিন চারে ১৫ রান করেন ফিন।

রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং এরপর ভালো জমে যাচ্ছিল। সপ্তম ওভারে জোড়া আঘাত সাইফউদ্দিনের। প্রথমে ফেরান উইল ইয়ংকে। একই ওভারের শেষ বলে গ্রান্ডহোমকে করেন এলবিডব্লিউ। ৪৬ রানে নেই তিন উইকেট। ইয়ং করেন ২০ রান। গ্রান্ডহোম রানের খাতাই খুলতে পারেননি।

ষষ্ঠ উইকেট জুটিতে দলকে দারুণ ব্যাটিং উপহার দেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। এই জুটিকে ভাঙতেই পারেনি বাংলাদেশের বোলাররা। এই জুটিতে ভর করেই চ্যালেঞ্জিং স্কোরে পৌছায় নিউজিল্যান্ড। এই জুটিতে রান আসে ৫৫ বলে ৬০। ২৯ বলে তিন চারে ৩৬ রানে নিকোলস ও ৩০ বলে তিন চারে ৩০ রানে ব্লান্ডেল থাকেন অপরাজিত।

বল হাতে এদিন উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান। অথচ দুটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হতেন তিনি। তার অপেক্ষা বাড়লো আরও। ৪ ওভারে তিনি দেন ২৪ রান।

৪ ওভারে ২৮ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন সাইফউদ্দিন। চার ওভারে এক মেডেনে ২৯ রানে এক উইকেট পান মোস্তাফিজুর রহমান। ২ ওভারে ১০ রানে এক উইকেট পান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ওভারর ২৭ রান দিয়ে এক উইকেট পান মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com