বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ম্যাচের আগে ৪ ফুটবলারের না খেলতে পারার ব্যাপারে কিছুই জানানো হয়নি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার

মাত্র পাঁচ মিনিট খেলা হওয়ার পর স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ। এ নিয়ে এখন আলোচনা পুরো ফুটবল বিশ্বে। আর্জেন্টিনার ফুটবলাররা ব্রাজিলে তিনদিন কাটিয়েছেন। ম্যাচের এক ঘণ্টা আগে ঘোষণা করা হয়েছে একাদশও। কিন্তু তখন কোনো বাধা আসেনি।

ম্যাচ শুরুর পর মাঠে ঢুকে পড়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার ফুটবলারকে ছাড়াই খেলতে হবে তাদের। পরে দফায় দফায় আলোচনার পর ম্যাচ স্থগিতের ঘোষণা আসে।

এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ব্রাজিলের এমন কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ হয়ে তিনি দাবি করেছেন, ম্যাচের আগে চার ফুটবলারের না খেলতে পারার ব্যাপারে কিছুই জানানো হয়নি। স্ক্যালোনি বলছেন, ম্যাচ খেলতে চেয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররাও।

তিনি বলেন, ‘এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি কোনো অভিযুক্তকে খুঁজছি না। যদি কিছু ঘটে অথবা না ঘটে, এটা উপযুক্ত সময় না হস্তক্ষেপের জন্য। আমাদের কখনোই জানানো হয়নি যে তারা ম্যাচ খেলতে পারবে না। আমরা ম্যাচ খেলতে চেয়েছিলাম, ব্রাজিলিয়ান ফুটবলাররাও।’

নিজেদের খেলোয়াড়দের অন্য কেউ এসে তুলে নেওয়াটা মানবেন না জানিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘আমার খেলোয়াড়দের আমাকে রক্ষা করতে হবে। যদি কেউ আসে আর আমার খেলোয়াড়দের নিয়ে যেতে চায়। তাদের কোনো সুযোগই নেই।’

ব্রাজিলের এমন কাণ্ড পছন্দ হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিরও। বিষয়টিকে বিব্রতকর আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘এই ঘটনা খুব বিব্রতকর। আমরা ব্রাজিলে তিন দিন ধরে আছি। তখন কিছুই হয়নি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com