বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার

নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে তারা পুলিশের বাঁধার মুখে পড়েন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন।

জানা গেছে, ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা ও জরুরি অবস্থা জারির কারণে নোয়াখালী শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা আওয়ামী লীগ কার্যালয়, টাউন হল মোড় ও পৌরসভা ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খিসা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন।

সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ও টাউন হল মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন সমাবেশ করার ঘোষণা দেন। একই সময় পৌর নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী পৌরসভা চত্বরে কর্মী সমাবেশের ঘোষণা দেন পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল।

এর আগে গতকাল রোববার শহরে আওয়ামী লীগের বিবদমান তিনটি পক্ষ পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে সোমবার ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারা উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com