রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গ্রেপ্তার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ বার

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেলসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে ভাটারা থানায়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠাব।’’

এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেপ্তার করে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন আসামিদের মধ্যে।

তাদের গ্রেপ্তারের পর ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছিলেন, ‘গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সাবেক আমিরসহ একাধিক নেতার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে সাজা হওয়ায় অনেকটা কোণঠাসা অবস্থায় জামায়াত। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com