শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মুসলিমরা নাগরিকত্ব পাবেন না, এটা ভালো খবর : তসলিমা নাসরিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৩ বার

ভারতে পাস করা হয়েছে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এ বিল নিয়ে সারা বিশ্বেই সমালোচনা চলছে। তবে এ বিল নিয়ে উল্টো সুর দিলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তসলিমা নাসরিন লেখেন, ‘আমি বাংলাদেশ থেকে ভারতে আসিনি। আমি ভারত এসেছি সুইডেন থেকে। আমি মনে করতাম, আমার বসবাসের জন্য ভারতই ভালো। আমি এখনো তাই মনে করি। অনেক হিন্দু যারা ইউরোপে বসবাস করছেন তারা আমার মতো করে ভাবে না। যারা দেশকে ভালবাসে তাদেরই দেশে থাকা উচিত।’

অপর এক টুইট বার্তায় বিতর্কিত এ লেখিকা লেখেন, ‘আতঙ্কিত হওয়ার কি আছে? ভারত তার বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে বিতাড়িত করছে না। এটা (আইনটি) শুধু অবৈধ অভিবাসীদের নিয়ে। পাশ্চাত্যের অনেক দেশ এখন মুসলিমদের গ্রহণ করতে চায় না। সেটা কেন আমরা সবাই তা জানি। যাই হোক গতরাতে আমি ‘‘তাজমহল’’ নামে একটা ফ্রেঞ্চ সিনেমা দেখছিলাম, যেটা মুম্বাই হামলার গল্প নিয়ে তৈরি।’

অপরদিকে, পশ্চিমবঙ্গের একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে তসলিমা নাসরিন বলেছেন, ‘এটা খুব ভালো খবর যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি এবং অন্যান্যরা নাগরিকত্ব পাবেন কিন্তু মুসলিমরা পাবেন না। যারা মুসলিম নয়, যেমন আমি নাস্তিক, আমার পাশাপাশি উদার মুসলিম এবং মুক্ত চিন্তার মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে ভালো হয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com