শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

কে এই হাসান আখুন্দ?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ বার

আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের পর নতুন পদে বসেছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। কাবুল দখলের ২৩ দিন পর গতকাল মঙ্গলবার হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ সালে পর্যন্ত হাসান আখুন্দ তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তালেবানের সরকার গঠনের ঘোষণার পর আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তালেবান নেতার জন্ম আফগানিস্তানের কান্দাহার প্রদেশে। এই প্রদেশ থেকেই তালেবানের যাত্রা শুরু হয়েছিল। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্য।

হাসান আখুন্দের নাম জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় আছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২০ বছর ধরে তিনি তালেবানের সিদ্ধান্ত গ্রহণকারী সবচেয়ে শক্তিশালী শাখা রাহবার-ই-শুরার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com