শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কীর্তনখোলায় লঞ্চ-কার্গোর মুখোমুখি সংঘর্ষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৪ বার

বরিশালে যাত্রীবাহী এমভি শাহরুখ-২ লঞ্চের সাথে সংঘর্ষে এমভি হাজি মো. দুদু মিয়া নামের একটি কার্গো কীর্তনখোলা নদীতে ডুবে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শাহরুখ- ২ নামে লঞ্চটি যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় নদীবন্দর এলাকায় বিপরীত দিক দিয়ে আসা এমভি হাজি মো. দুদু মিয়া নামে কার্গোটির সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এর পরপরই কার্গোটি নদীতে ডুবে যায়। এসময় লঞ্চটির সামনের দিকের তলা ফেটে যাওয়ায় তা চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় নোঙর করে ও নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দেয়।

ঘটনার পরপরই নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com