বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কুমিল্লা-৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮২ বার

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় আজ শনিবার তাকে মনোনীত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ পাঁচবারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এরই মধ্যে তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণ হবে।

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন আট নেতা। তাদের মধ্যে অন্যতম-প্রয়াত আলী আশরাফের ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এই দুইজনের মধ্যে ডা. প্রাণ গোপালকে মনোনীত করেছে আওয়ামী লীগ।

এছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, দোল্লাই-নবাবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ ও সদস্য নাজনীন আক্তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com