বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমন উইকেটে ১০-১৫টা ম্যাচ খেললে ক্যারিয়ার শেষ : সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার

অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বসেরা দুই দলের বিপক্ষে সিরিজ জয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় ম্লান হয়েছে সব। বিশ্বকাপের আগে যেমন প্রস্তুতির আভাস দিয়েছিল টিম ম্যানেজমেন্ট; তার ছিঁটে ফোঁটাও দেখা মিলেনি শেষ দুই সিরিজে। আসলে সমস্যা ছিল কোথায়? অনেকের মতে স্লো-টার্ন উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করছে বাংলাদেশ। তবে প্রস্তুতির যে ইঙ্গিত ছিল তা হয়েছে ম্লান।

মিরপুরের উইকেটে ১২০ রান হলেই যেন লড়াই করার শ্রেষ্ঠ পুঁজি। এমন উইকেটে ওপেনার থেকে শুরু থেকে মিডল অর্ডার পর্যন্ত সবাই হয়েছে ব্যর্থ। টি-টোয়েন্টি ক্রিকেটে যেমনটা হওয়া উচিত তার কিছুই হয়নি মিরপুরে। ক্রিকেট বিশ্লেষকদের মতো এমন উইকেটের সমালোচনা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তার মতে, এমন উইকেটে ১০ থেকে ১৫টা ম্যাচ খেললে যে কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘এই ৯ থেকে ১০টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি যে, বলতে পারবেন ও ভালো করেনি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স খুব একটা গণ্য না করাই ভালো। এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা কাউন্ট না করি আমরা। যারা দলে আছে সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।’

তবে টানা সিরিজ জয়ে মানসিক দিক থেকে উন্নতি দেখছেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি। হয়ত পিচ, উইকেট, লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস দেয়। আপনি অনেক ভালো খেলে ম্যাচ হারলে এই আত্মবিশ্বাস থাকবে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই।’

আসন্ন বিশ্বকাপ হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ওমানে না খেললেও আরব আমিরাতের মাঠগুলো সাকিবের খুব চেনা। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ শুরুর ১৫ থেকে ১৬ দিন আগে যাব, প্রস্তুতির যথেষ্ট সময় থাকবে। ওই কন্ডিশন ও পিচের সাথে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাব। আমার মনে হয় না এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com