বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বগুড়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষাপ্রতিষ্ঠান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫২ বার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন বগুড়ার শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস-আনন্দ দেখা গেছে। প্রায় দেড় বছর পর আবারো মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো।

রোববার সকাল ৭টার পর থেকেই নিজ নিজ স্কুল, কলেজ ও মাদরাসায় আসতে থাকে শিক্ষার্থীরা।
সকালে বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রিয় ক্যাম্পাসে স্কুল ড্রেস ও মুখে মাস্ক পরে প্রবেশ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা মূল গেটের পাশে অস্থায়ীভাবে স্থাপিত বেসিনে সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে ক্লাশ রুমে প্রবেশ করে। প্রবেশের সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও যাদের মুখে মাস্ক নেই তাদেরকে স্কুলের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেয়া হয়।

এছাড়া স্কুলের প্রধান গেটসহ বিভিন্ন স্থানে স্কুলের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দিক নির্দেশনা সংক্রান্ত ব্যানার টানানো হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কাছের স্কুলগুলো নিজস্ব পরিবহন বন্ধ রাখলেও দূরের প্রতিষ্ঠানগুলো নিজস্ব গাড়ি চালু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com