বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ বার

রঙিন পোশাকে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বছর দুয়েক ধরেই প্রশ্ন উঠেছে খোদ ভারতীয় ক্রিকেটমহলে। অনেকে ক্রিকেটের এই সংস্করণে কোহলির বদলে রোহিত শর্মাকেই দায়িত্ব দিতে আগ্রহী।

কারও কারও মতে, তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার দরকার নেই কোহলির। দায়িত্ব ছেড়ে চাপমুক্ত হলে ব্যাটিংয়ে মন দিতে পারবেন নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

এমন সব আলোচনা-সমালোচনার মধ্যেও নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি কোহলি।

তবে এবার হয়তো নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিজেই নিচ্ছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়বেন কোহলি, ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করের এক  প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

বিসিসিআই সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না কোহলি।  তার এ সিদ্ধান্ত একরকম পাকা। বিশ্বকাপপরবর্তী রঙিন জার্সির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে দুর্দান্ত রোহিত শর্মা। তার নেতৃত্বে ৫টি আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস।  এ ছাড়া কোহলি চোট-বিশ্রামে নানা সময়ে জাতীয় দলের নেতৃত্বেও রোহিত পেয়েছেন সাফল্য।  তার নেতৃত্বে ২০১৮ নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জয় করে ভারত। অথচ কোহলির নেতৃত্বে এখনও ধরা দেয়নি কোনো ট্রফি।

অবশ্য এ বিষয়ে বিরাট কোহলির কোনো বক্তব্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com