বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

এহসান গ্রুপের পরিচালক ও তার তিন ভাই ৭ দিনের রিমান্ডে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৫ বার

ধর্ম পুঁজি করে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতী মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাই মাওলানা আবুল বাশার, মো. খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দীন এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্র ও সরকারি কৌশলী অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন এর সঙ্গে আলাপ করে জানা যায়, পিরোজপুর সদরের রায়েরকাঠী এলাকার হারুন-অর-রশিদ বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর মুফতি রাগীব আহসানের পরিচালনাধীন এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের কাছে জমা ভাউচার মুলে (বিভিন্ন লোকদের কাছ থেকে আনা) অধিক মুনাফার প্রলোভনে বিভিন্ন মেয়াদে ৯১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকা জমা দেন।

পরবর্তী সময়ে তারা মুনাফাসহ জমাকৃত টাকা ফেরত না দিয়ে বিভিন্ন সময় তালবাহানা করতে থাকে। এভাবে তারা গ্রাহকদের টাকা ফেরৎ না দিয়ে তাদের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে গা ঢাকা দেয়।

গত ১০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতী মাওলানা রাগীব আহসান ও তার ভাই আবুল বাশারকে র‌্যাব সদস্যরা এবং পিরোজপুর থানা পুলিশ রাগীবের অপর দুই ভাই মুফতী মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালী নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, প্রতারণা ও অর্থ আত্মসাৎ-এর অভিযোগে দায়ের করা মামলায় রাগীব হাসান ও তার তিন ভাইকে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com