বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বসেরা ত্রয়ী নিয়ে মাঠে নামবে পিএসজি, কখন, কীভাবে দেখবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলের বেশ কয়েকজন তারকা ইনজুরিতে ভুগতে থাকায় মৌসুমের প্রথম একাদশে থাকতে যাচ্ছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। মেসির পিএসজিতে পাড়ি জমানোর পরই বিশ্বসেরা আক্রমণ ত্রয়ী গড়ে তোলে পিএসজি। যদিও তিন তারকার একসঙ্গে এখনো মাঠে নামা দেখেনি ফুটবল বিশ্ব।

বুধবার রাত ১টায় এ গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ব্রুগের জান ব্রেইডেল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল সনি টেন-থ্রি।

প্রথম একাদশ কেমন হচ্ছে তা নিয়ে পিএসজি কোচ বলেন, ‘মেসি-নেইমার-এমবাপেকে এক সঙ্গে? আমিও এই উদ্দীপনায় শামিল হতে চাই। যদি আমি অস্বীকার করি তাহলে পাগল হিসেবে প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তাহলে তাদের দেখতে পারছি? খুব সম্ভবত হ্যাঁ।’

প্রতিপক্ষ হিসেবে ক্লাব ব্রুগেকে সমীহ করেছেন পিএসজি বস। ‘তারা বেলজিয়ান লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছে। বেশ শক্তিশালী। যেকোনো কিছু করার সক্ষমতা রয়েছে তাদের। অবশ্য প্রতিপক্ষকে সম্মান করতেই হবে আপনাকে। সেরা দলগুলোই চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com