বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আবারও আইসিইউতে পেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ বার

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। কয়েকদিন আগেও আইসিইউতে ছিলেন তিনি। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলে জেনারেল সেকশনে নেওয়া হয়।

স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com