বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বকাপে টাইগারদের ৬ দিনের কোয়ারেন্টিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ বার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য কোয়ারেন্টিনের সময়সীমা নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে হিসাবে বিশ্বকাপ মিশনে ওমানে গিয়ে ৬ দিনের কোয়ারেন্টিন করতে হবে টাইগারদের। যদিও বায়ো-বাবলের মধ্যে থাকা দেশগুলোর ক্ষেত্রে কোয়ারেন্টিন সময়সীমা শিথিল করা হয়েছে। শর্তসাপক্ষে কোয়ারেন্টিন মুক্তি মিলবে তাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের কোয়ারেন্টিন বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘এখান থেকে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে। সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এরপর ওখানে আমরা যতটুকু জানি ২৪ ঘণ্টার একটা কোয়ারেন্টিনের সময়সীমার কথা বলা আছে।’

দেবাশীষ চৌধুরি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে যে ৬ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। যে দলগুলো বায়ো-বাবলের মধ্যেই আছে তারা যদি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে সেক্ষেত্রে তাদের ৬ দিনের কোয়ারেন্টিন মওকুফ হবে। তবে পূর্নাঙ্গ নির্দেশনা আমরা এখনো হাতে পাইনি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com