শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

উপকূলে ঘূর্ণিঝড় ‘গুলাব’র তাণ্ডব, ভারতে ২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ বার

ভারতের অন্ধ্র ও ওড়িশার উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। ঝড়ে নৌকা উল্টে দুই মৎস্যজীবী মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আজ ও মঙ্গলবার তেলঙ্গানায় ভারী বৃষ্টি হতে পারে।

তেলঙ্গানার মুখ্যসচিব সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীকাকুলামে ঝড়ের তাণ্ডবে একটি নৌকা উল্টে ছয় মৎস্যজীবী নিখোঁজ হন। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৬ হাজার মানুষকে ওড়িশার উপকূল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থলভাগে ঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শ্রীকাকুলামে শুরু হয় ঝড়ের দাপট। কলিঙ্গপত্তনমের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোট ৬১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ হাজার ১০০ জন।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com