শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নালায় পড়ার ৫ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার

চট্টগ্রামের ডবলমুরিং থানার বাদামতলী মোড় এলাকার নালায় পড়ে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে এদিন রাত সাড়ে ১০টার দিকে নালায় পড়ে নিখোঁজ হন ওই ছাত্রী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ ওই ছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধারের পর আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউটন দাশ বলেন, এক তরুণী নালায় পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে ডুবুরি দলের সদস্যরাও যোগ দেয়। আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নালা থেকে রাত ২টা ৫০ মিনিটে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয়রাও সহায়তা করেছেন।

জানা গেছে, সাদিয়া আগ্রাবাদ এলাকা থেকে চশমা কিনে মামার সঙ্গে বাসার দিকে যাচ্ছিলেন। একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে যান। সাদিয়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মামাও নালায় ঝাঁপ দেন। কিন্তু স্রোতের কারণে তাকে উদ্ধার করতে পারেননি। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

মৃত সাদিয়া চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া এলাকায় তার বাড়ি। দুই ভাই ও দুই বোনের মধ্যে সাদিয়া ছিলেন সবার বড়। ‌‌

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com