বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

রাসেলের ইনজুরিতেও সাকিবের জায়গা হয়নি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার

কোভিড-১৯ পরিস্থিতির কারণে আইপিএল স্থগিত হওয়ার আগে কলকাতার সাত ম্যাচের প্রথম তিন ম্যাচ খেলেছিলেন সাকিব। সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় একাদশ থেকে ছিঁটকে যান তিনি। এবার দুবাইতে দ্বিতীয় পর্বের চার ম্যাচ খেলতে নামছে কলকাতা কিন্তু সাকিবের আর একাদশে জায়গা হলো না।

মূলত বিদেশিদের পারফরম্যান্স ভালো হওয়ায় সাকিবের ফেরাটা কঠিন হতে থাকে। আন্দ্রে রাসেলের ইনজুরিতে সাকিবের একাদশে ফেরার আভাস ছিল। কিন্তু টসের সময় দেখা যায় সাকিবকে না নিয়েই একাদশ সাজিয়েছে কেকেআর। শারজা ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচটিতে টস জিতে আগে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স একাদশ : শুভমান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দিনেশ কার্তিক, সুনীল নারিন, লকি ফার্গুসন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, সন্দ্বিপ ওয়ারিয়র।

দিল্লি ক্যাপিটালস একাদশ : শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (অধিনায়ক), শিমরন হেটমায়ার, লতিফ যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্কিয়া ও আভেস খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com