রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

প্রথম দিনই কুপ্রস্তাব পেয়েছিলেন, খুলে বললেন স্নেহা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার

মিডিয়াপাড়ায় কুপ্রস্তাব, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ হরহামেশাই শোনা যায়। কেউ জেনেও চুপ থাকে, আবার কেউ গলা উঁচিয়ে প্রতিবাদ করে। অতীতে এ বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও এখন অনেকে এসব নিয়ে মুখ খুলছেন। বিশেষ করে কুপ্রস্তাব নিয়ে কথা বলেছেন ভারতের অনেক তারকা অভিনয়শিল্পীরা। এবার মুখ খুললেন ভারতের মডেল ও টেলিভিশন অভিনেত্রী স্নেহা জৈন। বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন তিনি। পেয়েছিলেন কুপ্রস্তাব। দিন অনেক গড়ালেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে স্নেহা বলেন, ‘এটি কোন বছর ঘটেছিল, তা সঠিকভাবে মনে করতে পারছি না। দক্ষিণী সিনেমার একজন কাস্ট্রিং ডিরেক্টরের ফোন কল আসে। সে আমাকে একটি সিনেমায় কাজের প্রস্তাব দেয়। চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য আমি হায়দারাবাদে যাই। আমাকে আগেই জানানো হয়েছিল, সাইন করার সময়ে অর্ধেক পারিশ্রমিক দেবেন। কিন্তু হায়দরাবাদ যাওয়ার পর কাস্টিং ডিরেক্টর বলেন, ‘আপনাকে পরিচালকের সঙ্গে এক রাত কাটাতে হবে। তিনি যা বলেন তা শুনতে হবে। এরপরই অর্ধেক পারিশ্রমিক দেওয়া হবে।’ আমি তাকে বলেছিলাম, না সেটা সম্ভব না, আর এটা ঠিক না। আমি এ ধরনের সিনেমার অংশ হতে চাই না।’

২০১৬ সালে ‘কৃষ্ণাদাসী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান স্নেহা। ধারাবাহিকটির পুরবা দেশমুখ চরিত্রে কয়েকটি এপিসোডে কাজ করেন তিনি। ‘ক্রাইম পেট্রোল’-এর কিছু এপিসোডে কাজ করেন স্নেহা। বর্তমানে ‘সাথ নিভানা সাথিয়া-টু’ সিরিয়ালে অভিনয় করছেন এই অভিনেত্রী। গত বছর থেকে স্টার প্লাস টিভিতে প্রচার হচ্ছে এটি। গত জুনে নাটকটির ২০০তম পর্ব প্রচার হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com