বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

২০ বছরে আমেরিকায় মুসলিম জনসংখ্যা দ্বিগুণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার

২০ বছরে আমেরিকায় দ্বিগুণ হয়েছে মুসলিম জনসংখ্যা। সম্প্রতি প্রকাশিত বেশ কিছু রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ২০০০ সালে মুসলিমদের সংখ্যাটা ছিল প্রায় ২০ লাখ আর ২০২০ সালে এসে তা দাঁড়িয়েছে ৪০ লাখে।

রিপোর্টে বলা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে আমেরিকায় মুসলিমরা হিন্দুদের দ্বিগুণ হবে এবং ইহুদিদের চেয়ে দেড়গুণ বেশি হবে। ২০৩০ সালের মধ্যে সংখ্যার বিচারে ইহুদিদের ছাপিয়ে যাবে মুসলিমরা। এরই পাশাপাশি মুসলিমদের আধিক্য দেখা দেবে বিভিন্ন রাজ্যে। যেমন টেক্সাস অঙ্গরাজ্য। রক্ষণশীল ও রিপাবলিকান টেক্সাসেও এখনই দেশটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের বাস। অঙ্গরাজ্যটিতে রয়েছে বড় বড় মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠান।

২০০০ সালে আমেরিকায় মসজিদ ছিল প্রায় ১,৩০০টি। আর এখন অর্থাৎ ২০২০ সালে মসজিদের সংখ্যা ২,৮০০-এর কাছাকাছি। অর্থাৎ বৃদ্ধির হার ১৩০ শতাংশ।

২০২০ সালে মুসলিমদের প্রতি ঘৃণা থেকে সৃষ্ট অপরাধ কমেছে ৪০ শতাংশ। অর্থাৎ বলাই যায়– মার্কিনিদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে মুসলিমদের। অনেক মার্কিনি ইসলাম ধর্ম গ্রহণও করছেন। আমেরিকায় হালাল খাদ্য শিল্প এখন দ্রুত হারে বেড়ে উঠছে। ২০১৬ সালে এর ব্যবসা ছিল ২ হাজার কোটি ডলারেরও বেশি। বর্তমানে তা আরো বেশি।
সূত্র : পুবের কলম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com