বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ

পৌনে ৩ কেজি ইলিশের দাম ১২ হাজার টাকা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৩ বার

ইলিশের মৌসুম শেষ হয়েছে বেশ আগেই। ইলিশ পাওয়াই যেখানে দুষ্কর সেখানে পৌনে তিন কেজি ওজনের ইলিশ ধরা যেন হাতে সোনা পাওয়া। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় ধরা পড়েছে এমনই একটি ইলিশ,যেটি বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানায়, গতকাল সোমবার পশ্চিমবঙ্গের দিঘা মোহনার একটি মৎস্য নিলাম কেন্দ্রে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ নিয়ে আসেন স্থানীয় জেলে প্রমাণাকার। গত রোববার মাছটি উড়িষ্যার রেশকুমার সাউর ট্রলারে ধরা পড়ে।

বাজারে আনার সঙ্গে সঙ্গে ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায়। অজিত হাজরার আড়তে তোলা এ মাছটি কিনতে হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে।

ইলিশ নিয়ে সেলফি তোলার ধুম শুরু হয় পর্যটকদের মধ্যে। দীর্ঘ দরদামের পর ইলিশটি বিক্রি হয়েছে ১০ হাজার রুপিতে যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার টাকা। বিশাল আকৃতির এ মাছটি কিনেছে কলকাতার এসডিআর নামের একটি কোম্পানি।

গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ বলে জানিয়েছেন আড়ৎকর্মী সুদীপ হাজরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com