বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

সবাই নেগেটিভ, রাতেই ঢাকা ছাড়বে টাইগাররা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের জন্য করোনা পরীক্ষা করেছেন স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটারের মধ্যে ১৪ জন। গতকাল শনিবার নমুনা সংগ্রহের পর আজ রোববার তাদের সবার টেস্টের ফল পাওয়া গেছে। নমুনা দেওয়া সকল ক্রিকেটারই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছে। ফলে স্বস্তি নিয়ে আজ রাতেই ওমানের উদ্দেশে রওনা দিবেন মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘গতকাল নমুনা সংগ্রহের পর আজ সবার রিপোর্ট পাওয়া গেছে। পরীক্ষায় সবাই নেগেটিভ, সবাই-ই ওমান যাচ্ছে।’

দলের একদিন আগেই ওমানে গিয়েছে লিটন দাস। যার কারণে গতকাল তার নমুনা নেওয়া হয়নি। এ ছাড়াও আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও ছিলেন এর বাইরে। সাকিব ও মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দিবেন ৯ অক্টোবর। এছাড়া লিটন একদিন আগে স্ত্রীসহ ওমানে গেছেন।

আগামী ২২ তারিখ পর্যন্ত পরিবার সঙ্গে নিয়ে ক্রিকেটারদের থাকার সুযোগ থাকলে, সেটি লুফে নিয়েছেন কেবল লিটনই। তবে মোস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ার সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছেন। বাকি ক্রিকেটাররা আজ রাত সাড়ে ১০টায় ওমানের ফ্লাইটে উঠবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com