বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভার্চুয়াল বৈঠক করতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪১২ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি বছরের শেষ দিকে একটি ‘দ্বিপক্ষীয় ভার্চুয়াল’ বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

বুধবার ওই কর্মকর্তা বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এ বৈঠক হবে।

নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট বলেছেন— শি জিনপিংকে দেখে কতই না ভালো লাগবে।

শি জিনপিংয়ের সঙ্গে জো বাইডেন তাইওয়ান ইস্যুতে কথা বলেছেন, সে বিষয়টি সাংবাদিকদের জানানোর একদিন পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তার এ বক্তব্য সামনে এলো।

মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বলেছিলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। আমরা সম্মত হয়েছি, উভয় দেশই তাইওয়ান চুক্তি মেনে চলব

সম্প্রতি চীন তাইওয়ানের আকাশসীমায় টানা চার দিন রেকর্ডসংখ্যক সামরিক বিমান পাঠায়, যা কিছু বিশ্লেষকের মতে, দ্বীপের জাতীয় দিবসের আগে তাইওয়ানের প্রেসিডেন্টের জন্য একটি সতর্ক বাণী।

তাইওয়ান বলছে, তারা তাদের আকাশসীমায় ৫৬টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে।

তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। অন্যদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com