শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘তালিকার ভুল জানতে কবর থেকে তুলতে হতো’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৮ বার

ব্যাপক বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজাকারের তালিকার পক্ষে অবস্থান নিয়ে ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘এই তালিকা প্রকাশ শাপে বর হয়েছে৷’’

মন্ত্রী বলেন, ‘‘এখন যারা রাজাকার ছিলেন না তারা তা সংশোধনের সুযোগ পাবেন৷ ১০০ বছর পর প্রকাশ হলে সেই সুযোগ তারা পেতেন না৷”

পূর্ব ঘোষণা অনুাযায়ী ১৫ ডিসেম্বর ‘রাজাকরের তালিকা’ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়৷ ১০ হাজার ৭৮৯ জনের এই তালিকায় সরকারের গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংগঠকদের নামও রয়েছে৷ এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও এই তালিকা প্রকাশের পক্ষে ডয়চে ভেলের কাছে নিজের ব্যাখ্যা তুলে ধরেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷

তিনি বলেন,‘‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তালিকা প্রকাশ করেছি৷ এর দাড়ি, কমা, সেমিকোলন কিছুই পরিবর্তন করিনি৷ ১৯৭১ সালে পাকিস্তানিদের করা এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিলো৷ এই তালিকা সঠিক কিনা তা জানতে হলে যারা এটা করে গেছেন তাদেরকে আমাকে কবর থেকে তুলতে হতো৷”

যাচাই-বাছাই ছাড়াই তালিকাটি প্রকাশ ঠিক ছিল বলে মনে করেন মন্ত্রী৷ তার মতে এটি প্রকাশ করা ঐতিহাসিক কারণে জরুরি ছিল৷ তিনি বলেন, ‘‘এই তালিকা তো একদিন না একদিন প্রকাশ হতো৷ আরো ৩০ বছর পর যদি প্রকাশ হতো, ১০০ বছর পর প্রকাশ হলে তা যারা এখন বলছেন তারা সংশোধনের সুযোগ পেতেন না৷ এখন তো আমরা সংশোধনের সুযোগ দিচ্ছি৷ তারা বলতে পারছেন, আমরা রাজাকার ছিলাম না৷ এই তালিকা প্রকাশ তাই শাপে বর হয়েছে৷ তারা এখন সংশোধনের সুযোগ পাচ্ছেন৷”

তালিকাটি প্রকাশের পর নিজের মুক্তিযোদ্ধা বাবার নাম এসেছে বলে জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী৷ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘আমার বাবা এডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং-১১২ পৃষ্ঠা-৪১১৩৷ তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার৷”

তিনি আরো লিখেছেন, ‘‘আমার ঠাকুরদা এডভোকেট সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে৷ তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত৷ তার সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে৷”

প্রকাশিত ওই তালিকায় রাজশাহীর মুক্তিযুদ্ধের পাঁচ সংগঠকের নাম রয়েছে৷ এসেছে বগুড়ার মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ এক ডজনের বেশি শীর্ষ নেতাদের নামও৷

এই মুক্তিযোদ্ধাদেরকে রাজাকারের তালিকায় রাখার মাধ্যমে তাদের প্রতি অসম্মান করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘যারা খ্যাতিমান ব্যক্তি তাদের আমরা চিনি৷ কিন্তু যাদের চিনি না তাদেরটা কিভাবে যাচাই করব? আমি এজন্য দুঃখ প্রকাশ করছি৷ আমি তো আগেই বলেছি এই তালিকা আমরা করিনি৷ আমাদের যাচাই বাছাইয়ের প্রশ্ন কেন?”

তালিকায় নিজের নাম থাকলে তিনি যতটা দুঃখ ও কষ্ট পেতেন মুক্তিযোদ্ধা হয়েও যাদের নাম রাজাকারের তালিকায় উঠেছে তারাও ততটাই দুঃখ পেয়েছেন বলে মনে করেন মন্ত্রী৷ তারপরও এর দায় নিতে নারাজ তিনি৷
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com