শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

চীনা নাগরিক হত্যায় দুইজন গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৮ বার

ঢাকার বনানীতে চীনা নাগরিক হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গাউজিয়ান হুই নামের ওই ব্যক্তিকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) মশিউর রহমান জানান, আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭) নামের ওই দুইজনকে মঙ্গলবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারকৃতদের পরিচয় বা হত্যাকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।

গত বুধবার বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর ভবনের পাশ থেকে গাউজিয়ান হুইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ভবনের পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা হয়েছিল তার লাশ। লাশ উদ্ধারের পর তার বন্ধু জাঙ শান-হং ১১ ডিসেম্বর রাতে বনানী থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

৪৭ বছর বয়সী হুই দশ তলা ওই ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে ময়নাতদন্তে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com