শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে সাড়ে সাত মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৮২ বার

ভারতের কোভিড গ্রাফে ফের বড়সড় পতন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। গত ২২৪ দিন অর্থাৎ প্রায় সাড়ে সাত মাসের মধ্যে এই সংক্রমণ সর্বনিম্ন বলে জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই পরিসংখ্যান থেকে আরো স্পষ্ট, কোভিডের তৃতীয় ধাক্কা সামলে বেশ এগিয়ে চলেছে ভারত।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান ভালোভাবে দেখলে বুঝা যাচ্ছে, গত মার্চ মাসে দেশে এক দিনে সংক্রমিতের সংখ্যা ছিল ১৪ হাজারের কাছাকাছি। আর তারপর মঙ্গলবার সংখ্যা এর কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৮১ জন। আর এক দিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২৬ হাজার ৫৭৯। এ নিয়ে দেশে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৫৭। আর মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৯২০। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন মোট ৪ লাখ ৫০ হাজার ৯৬৩জন।

হু হু করে কমছে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাকটিভ কেস ২ লাখ ১৪ হাজার ৯০০। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮১ হাজার ৭৬৬। জোরকদমে চলছে টিকাকরণের কাজও। ইতোমধ্যে ৯৫ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৪৯ জন করোনা ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। এক দিনেই টিকা দেয়া হয়েছে ৬৫ হাজারের বেশি।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com