রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

কণ্ঠশিল্পী ঐশী এখন চিকিৎসক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২১৯ বার

কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী, এবার নিজের নামের পাশে ডাক্তার বা চিকিৎসক শব্দটি ব্যবহার করার অনুমতি পেয়েছেন। তিনি জানান, এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এই আনন্দের খবরটি ফেসবুকে সবার সঙ্গে শেয়ার করেছেন ঐশী।

চিকিৎসকের পোশাক গায়ে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ্‌। আজকের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আজ থেকে আমার নামের পাশে ডাক্তার শব্দটি যুক্ত হয়েছে। এখন থেকে আমি ডা. ফাতিমা তুয যাহরা ঐশী।’ একই সঙ্গে তিনি তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান। সবার কাছে দোয়াও চেয়েছেন।

উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকার শমরিতা মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন ঐশী। দীর্ঘ সময়ের যাত্রা সম্পন্ন করে সেখান থেকেই চিকিৎসক হয়ে বের হলেন তিনি।

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে সংগীতে যাত্রা শুরু হয় ঐশীর। এরপর আর পেছনে ফিরতে তাকাতে হয়নি তাকে। সেই থেকে নিয়মিত গানের সঙ্গে যুক্ত আছেন এই কণ্ঠশিল্পী। গায়িকা হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com