শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

শুক্রবার সম্প্রীতি সমাবেশ করবে জাপা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার

সারাদেশে মানুষে মানুষে সম্প্রীতির ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার সম্প্রীতি সমাবেশ করবে জাতীয় পার্টি (জাপা)। বুধবার দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ পার্টির সিনিয়র নেতবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

সম্প্রীতি সমাবেশ সম্পর্কে জাপার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে জানান, দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বাংলাদেশের আবহমানকাল ধরে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি চলমান রাখাসহ ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com