সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দেশে এলো সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার

সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিন সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকাবাহী ফ্লাইট আজ ভোররাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ টিকা গ্রহণ করেন।

এর আগে গত ৩১ আগস্ট চীনের সিনোফার্মের টিকার ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ দেশে আসে। চুক্তি অনুযায়ী, কেনা টিকার পাশাপাশি চীন থেকে উপহার হিসেবে এবং কোভ্যাক্সের মাধ্যমে ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com