শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতে এক দিনে মৃত্যু ৫৬১, উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার

ভারতে উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ।

ভারতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে এবার চিঠি দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে উৎসবে লাগাম টানার নির্দেশ দিল মোদি সরকার।

রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫ হাজার ৯০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম হলেও সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র, কেরালার মতো রাজ্যে কোনোমতেই বাগে আনা যাচ্ছে না করোনাকে।

উৎসবের মৌসুমে পশ্চিমবঙ্গতেও বেড়েছে সংক্রমণ। এদিকে গতকাল ও আজ দেশে মৃতের সংখ্যা পাঁচ শ’র গণ্ডি পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫৬১ জন। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৫৪ হাজার ২৬৯ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com