সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা : ১৫ আসামি রিমান্ডে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৩৮ বার

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ড আদেশ পাওয়া আসামিরা হলেন- ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, মো. রাসেল, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন, খোরশেদ আলম ও ওমর ফারুক।

এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান জানান, ১৫ আসামির সাতদিন করে রিমান্ডের আবেদন জানায়  কোতোয়ালি থানা-পুলিশ। বিচারক শুনানি শেষে প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুরে আন্দরকিল্লা জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। এ সময় ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। মণ্ডপে ঢিল ছোড়ার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ যুব-ছাত্র অধিকার পরিষদের নয় নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com