শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আত্মহত্যা ঠেকাতে গিয়ে পুত্রবধূর লাঠির আঘাতে শশুরের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৮ বার

সুনামগঞ্জের দোয়ারাবাজার পুত্রবধূর লাঠির আঘাতে শশুর নিহত হয়েছেন। নিহতের নাম সৈইফ উদ্দিন (৬০)। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের বাসিন্দা। শনিবার সকাল আনুমানিক ৯ টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘাতক পূত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে শফিকুনূরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই জা’ দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চালিয়ে আসছিল। এরই অংশ হিসাবে গত রাতে জা’ দের ঝগড়া হয়েছিল। শনিবার ভোরে ঘাতক সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা চেষ্টাকালে শশুড় সৈইফ উদ্দিন পূত্রবধূকে বাচানো জন্য এগিয়ে যান। এ সময় পুত্রবধূ সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শশুড়ের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দোয়ারা বাজার থানার এস আই সজীব দত্ত, ও এস আই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক পুত্রবধুকে আটক বরেন। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ রিপোট লিখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার (দায়িত্বপ্রাপ্ত ওসি) এস আই সজিব দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com