শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

আরো ৩৫ লাখ ফাইজার টিকা উপহার দিল যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার

বাংলাদেশকে আরো ৩৫ লাখ ডোজ ফাইজার কোভিড-১৯ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক করোনা টিকা অনুমোদন করেছে। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর যুক্তরাষ্ট্রের অনুদান দেয়া টিকাগুলো বাংলাদেশ সরকারকে ১২ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশীদের টিকাদানে সক্ষম করবে।

বাংলাদেশকে দেয়া ফাইজার টিকার এই অনুদান করোনাভাইরাস মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুত ২০২২ সাল জুড়ে বিনামূল্যে বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ফাইজার টিকা সরবরাহের অংশ।

‘টিকা অনুদান দেয়া ছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযান এবং মহামারী মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম জোরদারকরণে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com