বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৪ বার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তরমোর এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা থেকে পাথর বোঝাই একটি ট্রলার রাজবাড়ীর সদর উপজেলার গোড়ার বাজার ঘাট এলাকায় আসছিল। ট্রলারটি অন্তর মোড় এলাকায় আসার পর প্রবল স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাই থাকার কারণে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা মাঝিসহ ১০ জন শ্রমিকের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাঁকি চার উঠতে পারেনি।

নিখোঁজ থাকা চার জন হল সিরাজগঞ্জ জেলার সাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০), আলতাফ প্রামানিকের ছেলে ফারুক প্রামানিক (৪০), আবু শেখের ছেলে আব্দুল শেখ (৩৫) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩)। নিখোঁজ সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ট্রলার ডুবির ঘটনার পর আমরা গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে নিঁখোজদের উদ্ধারের জন্য কাজ করি। কিন্তু শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের কাউকে উদ্ধার করতে পারিনি। আজ শনিবার সকাল থেকে উদ্বারকারী যান হামজা আসার পর আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com