শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

আ’লীগের সভাপতি মণ্ডলী-যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হলেন যারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৭ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হন। অনুষ্ঠানে দলের সভাপতি মণ্ডলী,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদেরও নাম ঘোষণা করা হয়।

সভাপতি মণ্ডলীতে যারা

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে এবারো ঠাই পেয়েছেন প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মোহাম্মদ নাসিম, সা্হারা খাতুন, কাজী জাফরুল্লাহ। এছাড়া ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আব্দুল মান্নান খান, পিযুষ কান্তি ভট্টাচার্য ও আব্দুল মতিন খসরু রয়েছেন এ তালিকায়। সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন-শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যারা

ওবায়দুল কাদেরের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুবউল আলম হানিফ,ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম। শেষের দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন যুক্ত হলেন।

সাংগঠনিক সম্পাদক

আহমদ হোসেন, এসএম কামাল, মির্জা আজম,আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বিএম মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে প্রচার সম্পাদক হিসেবে গত কমিটির দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং গত কমিটির সহ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া দফতর সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com